Kunal Ghosh: কালীঘাট শিবিরে পরপর ধাক্কা। ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ। ‘শুভেন্দু অধিকারী বা বিজেপিকে দোষ দিলে হবে না। ওরা হাঁড়িকাঠ পেতে রেখেছে। আমরা গলা রাখলাম কেন? কেন আমরা পরিস্থিতি অনুধাবন করলাম না? পদ্ধতি সংশোধন দরকার, অপ্রিয় সত্য আলোচনা দরকার, এগুলো বারবার বলি, আবার বলছি। দিদির নেতৃত্বেই আবার সব ঠিকঠাক হবে, আমি আত্মবিশ্বাসী। দল প্রার্থী ঘোষণা করে দিয়েছে, কোনও বৈঠক বা আলোচনা হয়নি। যেভাবে দুই কেন্দ্রেই মুখ পুড়ল, তার দায়িত্ব অবশ্য সকলকেই নিতে হচ্ছে’, সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন কুণাল ঘোষ। এদিকে, প্রতীক ও দলের নাম নিয়ে গতকাল নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশের পরে সর্বোচ্চ আদালতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে নতুন নাম ও প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *