ABP Ananda LIVE : কুলটির নিয়ামতপুরের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। অল্পের জন্য় রক্ষা পেলেন আবাসিকরা। আজ ভোররাতে নিয়ামতপুর ফাঁড়ির পেছনে অবস্থিত আবাসনের বেসমেন্ট থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়। খবর দেওয়া হয় দমকলকে। আগুনের তীব্রতায় আবাসনের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা ছয়টি মোটরবাইক এবং একটি চারচাকা গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে আবাসনের বাসিন্দাদের মধ্যে। দমকল সূত্রে দাবি, ওই বহুতল আবাসনে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।
আরও খবর
বিরাটি, দত্তপুকুরের পর মাথাভাঙা, সিপিএমের পার্টি অফিস ভাঙচুর! কোচবিহারের মাথাভাঙায় CPM-এর পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। বিজেপির বিরুদ্ধে কার্যালয় ভাঙচুরের অভিযোগ। শনিবার গোলকগঞ্জ বাজার এলাকায় একটি প্রতিবাদ মিছিল হয়। মিছিলের পরেই জোরপাটকি এলাকায় CPM-এর পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ। ভেঙে ফেলা হয় আসবাবপত্র, ভেঙে দেওয়া হয় ইটের দেওয়াল। ভাঙচুরের অভিযোগ অস্বীকার বিজেপির
আরও খবর
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের আবহে ‘সত্যাগ্রহ’ নামে ওয়েবসাইট চালু করলেন রাহুল গান্ধি। সমাজ মাধ্যমে পোস্ট করে লোকসভার বিরোধী দলনেতা বলেছেন, একা কেউ আওয়াজ তুললে প্রায়শই তা দমিয়ে দেওয়া হয়। ‘সত্যাগ্রহ’ হল এমন একটি উদ্যোগ, যার লক্ষ্য এমন কণ্ঠস্বরগুলোকে একত্রিত করা। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।