অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প অতিরিক্ত পরিমাণে থাকার কারণে, বৃষ্টি না হলে ভ্যাপসা গুমোট গরম, দমবন্ধ পরিস্থিতি, অস্বস্তি বাড়বে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার জন্য হাওয়া অফিসের তরফে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতে। আগামীকাল শুক্রবার ১৮ সেপ্টেম্বর থেকে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে, জানিয়েছে আবহাওয়া দফতর। 

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কয়েকটি জেলায় দুর্যোগ বেশি হবে। সেইসব জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিসের তরফে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে  আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বিশ্বকর্মা পুজোর দিন ১৮ সেপ্টেম্বর, শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। দুর্যোগের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

শনিবার ১৯ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

রবিবারেও বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা মিলিয়ে মোট ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ – এইসব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবার। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার এবং মঙ্গলবার ঝড়বৃষ্টির জন্য কোনও সতর্কতা জার করা হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *