কলকাতা: কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুন, “MLA হলে কি গ্রেফতার হতেন ?” ইন্দ্রনীল সেনের গ্রেফতারিতে বড় প্রশ্ন শতরূপের, কী প্রতিক্রিয়া সুজনের ?
৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন
গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন কলকাতার CP. ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠান কলকাতার CP.প্রস্তাব বিবেচনার পর অর্থ দফতর এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে নিয়োগের প্রশাসনিক অনুমোদন। ৬৪৮টি সার্জেন্ট পদ, ৪২৫টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ। এদের মধ্যে ৭০টি মহিলা সাব ইন্সপেক্টর পদেও হবে নিয়োগ। নিয়োগ হবে ৪ হাজার ৩১৯টি কনস্টেবল পদে, এর মধ্যে মহিলা কনস্টেবল পদের সংখ্যা ৪৩০.তবে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, তা নির্দেশিকায় নির্দিষ্ট করে জানানো হয়নি।
১ লক্ষ নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী
সরকার বদলের পর, কর্মসংস্থানের নিয়ে আগেই ঘোষণা করেছিল বিজেপি সরকার। ওই ঘোষণার পরেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে চাকরি পরীক্ষায় বয়সের সময় সীমা বাড়ানো হয়। অপরদিকে, সরকার বদলের পর একাধিক চাকরির পরীক্ষাও হয়েছে রাজ্যে। এরই মাঝে ১ লক্ষ নিয়োগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যাবিনেট বিভিন্ন দফতর সহ মোট ১৪ হাজার ৪৫৪ টি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
“কর্মসংস্থান নিয়ে মানুষের বিরাট প্রত্যাশা”
মুখ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থান নিয়ে মানুষের বিরাট প্রত্যাশা তৈরি হয়েছে। পূর্বতন সরকার চাকরি চুরি করেছে। OBC জট পাকিয়ে ঝুলিয়ে দিয়েছে (নিয়োগ)। এই ১২ হাজার কনস্টেবল যে নিয়োগ হল, অথবা পিএসসির পরীক্ষা হচ্ছে, অনেকগুলি পরীক্ষা হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় পিএসসি এখন ফুল ফর্মে পেন্ডিং পরীক্ষাগুলি নিচ্ছে। আমরা ১ লক্ষ চাকরি দেবো। একদম নিশ্চিন্তে থাকুন। আমরা বলেছি, এই অর্থবর্ষে চলতি এবং আসন্ন মিলিয়ে ১ লক্ষ দেবো। আমরা হাতে হাতে নিয়োগপত্র দেবো। ১২ হাজার হয়েছে। এমনটা কখনই হতনা যদি পূর্বতন সরকার ফিরে আসত। কারণ এই ওবিসি জট পাঁকিয়ে রেখেথছিল, নিজেদের মতো করে, , এই জট থেকে তো বের হতে পারত না। আমরা এই জট থেকে বেরিয়ে এসেছি।