ABP Ananda LIVE : কলকাতা ও রাজ্য পুলিশের IPS-এ রদবদল। কলকাতা পুলিশের নতুন অ্যাডিশনাল সিপি সুধীর নীলকণ্ঠ । দেবেন্দ্র প্রকাশ সিংকে করা হল উত্তরবঙ্গের আইজি। STF দফতর থেকে সুধীর নীলকণ্ঠকে করা হল কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি । কলকাতা পুলিশের নতুন জয়েন্ট সিপি ট্রাফিক ভোলানাথ পাণ্ডে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে নতুন ডেপুটি কমিশনার সৌম্যদীপ ভট্টাচার্য। কলকাতা ও রাজ্য পুলিশে IPS সহ মোট ২৩ জন আধিকারিকের রদবদল
আরও খবর
কঙ্গোতে সামরিক বিমানে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বিমানটিতে ছিলেন তিন সেনা কর্তা। এছাড়াও বেশ কয়েকজন সেনাকর্মী। শেষ পাওয়া খবর অনুসারে, তাঁরা প্রত্যেকেই মারা গিয়েছেন। কিকউইট থেকে কিনশাসা যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির জন্যই কঙ্গোতে অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। কিন্তু কোনও রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় পড়ে যায়। তার জেরেই ঘটে বড় বিপদ। ওই এলাকায় কোনও বসতি ছিল কিনা, বিমানটি এইরকম ভাবে অবতরণ করায় , সাধারণ মানুষ কেউ মারা গিয়েছেন কিনা, এখনও সেই সংক্রান্ত তথ্য নেই।