কলকাতা: পুজো মানেই পুলিশ থেকে শুরু করে ভলান্টিয়ারদের বাড়তি চাপ। সারাদিন রাস্তায় মানুষের ভিড় সামলানো থেকে শুরু করে নিরাপত্তা এবং ট্রাফিক চলাচলের সাধারণ গতিবিধি, সবদিকেই নজর রাখতে হয়। তবে তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে। সেই থেকেই শুরু হয় বিতর্ক। সুরুচি সঙ্ঘের মহিলা ভলান্টিয়ারকে ‘শ্লীলতাহানি’ করার অভিযোগে, গ্রেফতার করা হল এক ASI-কে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই তৎপর হয়েছে পুলিশ। নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। ঘটনায় অভিযুক্ত, কলকাতা সশস্ত্র পুলিশের থার্ড ব্যাটলিয়নের ASI কবিরুল ইসলাম। তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

লিখিত অভিযোগ দায়ের করার পরেই গ্রেফতার ASI

ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। গত ১৭ তারিখে রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এক কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে হেনস্থার অভিযোগ উঠেছিল, আর সেই ভিত্তিতেই একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার অভিযোগ ছিল ১৭ তারিখ রাতে তিনি সুরুচি সংঘের গেটের কাছে কর্তব্যরত অবস্থায় ছিলেন। সেই সময়ে তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত ASI-এর নাম কবিরুল ইসলাম বলে জানা গিয়েছে। কলকাতা সশস্ত্র পুলিশের থার্ড ব্যাটলিয়নের ASI কবিরুল ইসলাম। গতকাল নিউ আলিপুর থানায় ASI- বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।
অভিযোগের পরই পুলিশের জালে আর্মস পুলিশের থার্ড ব্যাটলিয়নের ASI। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ভিডিও। সেখানে দেখা যায়, চেয়ারে বসে রয়েছেন ওই মহিলা সিভিক ভলান্টিয়ার এবং তাঁর পিছনে দাঁড়িয়ে রয়েছেন ওই অভিযুক্ত পুলিশের থার্ড ব্যাটলিয়নের ASI কবিরুল ইসলাম। তাঁকে অশালীনভাবে স্পর্শ করতে দেখা যায় ওই মহিলা সিভিক ভলান্টিয়ারকে। এই ঘটনার পরেই থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা সিভিক ভলান্টিয়ার। এরপরেই তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ। গ্রেফতার করা হয় ওই ASI-কে। ঘটনাটা ঠিক কী ঘটেছে, সেটা খতিয়ে দেখবে পুলিশ। অভিযুক্ত ওই ASI-এর বয়স ৫০ এর আশেপাশে আর নির্যাতিতার বয়স ২১ বছর, এমনটাই জানা যাচ্ছে। এই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। একজন উর্দিধারী কীভাবে নিজের অধঃস্তন মহিলা কর্মীর সঙ্গে এই আচরণ করতে পারেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

আরও পড়ুন: Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চালানো ৩ ধৃতের মধ্যে একজন নাবালক? কী জানাচ্ছে পুলিশ?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *