কলকাতা: গাইঘাটা কাণ্ডের পরপরই এবার বাগুইআটির নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। ব্যান্ডেলের হোটেলে নিয়ে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এবার।
নির্যাতন করে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় বলেও অভিযোগ সামনে উঠে এসেছে। এখানেই শেষ নয়, ভিডিও করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে অভিযুক্তর বিরুদ্ধে। নাবালিকার বান্ধবী সহ আরও ৩ যুবক ছিল ওই হোটেলে, দাবি অভিযোগকারীর। বাগুইআটি থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।