সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা মেডিক্যালে তাণ্ডবের ঘটনায় এবার ৩ ইন্টার্নকে থানায় সমন পাঠানো হল। ওই ৩ ইন্টার্নকে বউবাজার থানায় তলব করা হয়েছে। নোটিস পাওয়ার ৩দিনের মধ্যেই ইন্টার্নদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজে হামলার ঘটনায় উপাধ্যক্ষের অভিযোগে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। এবং ওই এফআইআর-এর ভিত্তিতেই কলকাতা মেডিক্যালে ৩ ইন্টার্নকে থানায় তলব করা হয়েছে। 

আরও পড়ুন, “ঋতব্রত তৃণমূলের হয়ে সই না করায়, আমাকে হেনস্থা..”, NIA দফতর থেকে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ বিধায়ক সাবিনার, ক্ষোভে মাঝপথেই গেলেন বেরিয়ে..

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেদিন এই তাণ্ডবের ঘটনা ঘটে। অভিযোগ,  সেই তাণ্ডবের ঘটনার আগে, কলকাতা মেডিক্যাল কলেজে, শোকজ হওয়া ইন্টার্নদের, ‘সমর্থনে’, কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ চলছিল জুনিয়র ডাক্তারদের একাংশের। অভিযোগ, সেই বিক্ষোভের মধ্যে হাসপাতালের উপাধ্যক্ষকে, শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে উপাধ্যক্ষ বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এবার কলকাতা মেডিক্যাল কলেজের তিন জুনিয়র ডাক্তারকে এবার শমন পাঠাল বউবাজার থানার পুলিশ। তাঁদেরকে শমন হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে, হাজির দিতে বলা হয়েছে। পুলিশ তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এবং উপাধ্যক্ষ যে অভিযোগ করেছিলেন, যে তাঁকে নিগ্রহ করা হয়েছে, সেই নিগ্রহের অভিযোগের ভিত্তিতে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।  

প্রসঙ্গত, চোরবাগান কাণ্ডের পর সংবাদ মাধ্যমে মুখ খোলার জেরে, যে ৮ জন ইন্টার্নকে শোকজ করা হয়েছিল, সেই ৮ জন ইন্টার্নের মধ্যে এই ৩ জন ইন্টার্নও ছিলেন। 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *