কলকাতা : মোথাবাড়িকাণ্ডে NIA-এর তলবে দ্বিতীয়বার হাজিরা দিয়েছেন সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন। হাজিরা দিয়েছেন তাঁর স্বামী মেহবুব আলমও। NIA সূত্রে দাবি, ২টি আলাদা ঘরে সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিত বলে দাবি করেছেন সাবিনা ইয়াসমিন। প্রায় ৬ ঘণ্টা জেরার পর এনআইএ দফতর থেকে বেরোন সাবিনা এবং তাঁর স্বামী। 

সাবিনা ইয়াসমিন বলেছেন, তাঁকে এবং তাঁর স্বামীকে হেনস্থা করা হচ্ছে তিনি তৃণমূলের বিধায়ক বলে। মমতা তৃণমূল কিংবা ঋতব্রত (গণতান্ত্রিক) তৃণমূল বলে আলাদা কিছু নয়, তিনি তৃণমূলের বিধায়ক বলেই তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেন সুজাপুরের বিধায়ক। এর পাশাপাশি সাবিনা এও বলেছেন, গণতান্ত্রিক তৃণমূলের তরফে তাঁকে বারবার সই করতে বলা হয়েছিল, চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সই করেননি। আর তাই তাঁকে বারবার এনআইএ- র তরফে ডাকা হচ্ছে বলে দাবি করেছেন সাবিনা। তাঁর কথায়, একবার ডাকা হতে পারে, কিন্তু বারবার ডাকার কোনও কারণ নেই। এছাড়াও রাজনৈতিক উদ্দেশ্যেই এসব হচ্ছে, রাজনীতির শিকার হয়েছেন বলে বারংবার দাবি করেছেন সাবিনা ইয়াসমিন। 

সাবিনা ইয়াসমিনের দাবি প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা এবং গণতান্ত্রিক তৃণমূলের অন্যতম প্রধান মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাদের চেয়ারম্যান অরূপ রায়কে এর মধ্যে সিবিআই একাধিকবার ডেকেছে। অরূপ রায় গেছেন। এজেন্সি ডাকলে যেতে হবে। আমাদের সঙ্গে আছেন মানে… একটু টেম্পার নিয়ে নিলেন যে, আমি আপনাদের সঙ্গে আছি, আমায় এনআইএ কেন ডাকবে… আরে… আমি আর আখরুজ্জামান কি এনআইএ- র ডিরেক্টর নাকি, আমরা এনআইএ চালাই নাকি… এনআইএ কেন আপনাকে ডাকবে… কেউ যদি মোথাবাড়ির ওই ভয়ঙ্কর ঘটনায়… আমি তো পরে সেই বিচারকের… অন্তঃসত্ত্বা সেই পরিবার, মানে অন্তঃসত্ত্বা মহিলা, খোলা তরোয়াল, যে তাণ্ডব মোথাবাড়িতে হয়েছে, সেই তাণ্ডবে যদি কেউ জড়িত থাকেন, তাহলে তাঁকে যদি এজেন্সি মনে করে ডাকতে হবে। উনি যেদিন গেলেন, ভাগ্যিস ফোনে সেভ করে রেখে দিয়েছি, মানে কীরকম একটা ঠেকছিল, ওই জন্যই ফোনে সেভ করে রেখেছিলাম, স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, ডিসঅ্যাপিয়ারিং মেসেজে যাতে হারিয়ে না যায়… আরে আখরুদা আমাকে বলল সাবিনা ঢুকেছে, সাবিনার বর বারবার ফোন করছে, সাবিনাকে ছাড়ছে না, এখন সাবিনাকে কতক্ষণ জেরা করবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না। হতে পারে সাবিনা ইয়াসমিন মনে করেছেন ডক্টর মমতা ব্যানার্জি বা চার্টার্ড ভাইপোর ক্ষমতা আছে এনআইএ- র তদন্তকে প্রভাবিত করার, ধারণা হচ্ছে সময়টা কমে যাবে বা এনআইএ ডাকবে না, তাই হয়তো ওদিকে গেছেন।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *