সর্বোচ্চ আদালতে কলকাতা পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরুতেই ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট ।
পুরসভা নিজে থেকে এই ওয়ার্ড পুনর্বিন্যাসেরর সিদ্ধান্ত নেয়নি, রাজ্য সরকার এই পুনর্বিন্যাস করেছে বলে আদালতে  সওয়াল করেন  রাজ্যের আইনজীবী। তিনি জানান, পুরসভার কাছ থেকে সুপারিশ নেওয়া হয়েছিল। 

রাজ্যের তরফে আইনজীবী জানান, ১৯৮৪ সালের পরে ওয়ার্ডগুলির আর পুনর্বিন্যাস হয়নি। আর এটা ২০২৬। রাজ্য জানায়, খসড়া সংশোধনী দেখার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন করেন, ৭-৮ দিন সময় দিলে কীভাবে হবে? অস্তিত্বহীন পুরসভার কাছ থেকে সুপারিশ নিয়ে, রাজ্য তার ক্ষমতা কীভাবে  প্রয়োগ করবে?

এরপর সুপ্রিম কোর্টে পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানিই আগামী বুধবার পর্যন্ত মুলতুবি দেয় আদালত।  
 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *