মকর রাশি                                  
রবিবার অপ্রয়োজনীয় ব্যস্ততায় কাটবে এই রাশির জাতক-জাতিকাদের। আপনি কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন এবং প্রতিপক্ষের চক্রান্তের শিকার হতে পারেন। আপনার স্বাস্থ্যের অবনতি ঘটবে। ব্যবসায় আপনার ক্ষতি হতে পারে। চাকরিজীবীদের সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। নিজের কাজের দিকে নজর দিন, প্রতিপক্ষরা আপনাকে বিপদে ফেলতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের সম্ভাবনা রয়েছে। সাবধানে আপনার যানবাহন ব্যবহার করুন। গাড়ি চলানোর সময় ফোনে কথা বলবেন না এবং জোরে গাড়ি চালাবেন না।

কুম্ভ রাশি          
রবিবার একটি সমস্যায় ভরা দিন হতে পারে। আদালতের মামলা এবং অন্যান্য বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা আছে এবং প্রতিদ্বন্দ্বীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কোনো বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন এবং আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। লটারি কাটার ক্ষেত্রে সাবধান হন। প্রয়োজন হলে এটি এড়িয়ে যান। পরিবারে আপনার জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে ঝগড়া বাড়তে পারে। তৃতীয় ব্যক্তির আগমনে আপনাদের ভাল সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। কথাবার্তায় সংযম হন এবং তর্ক করা এড়িয়ে চলুন।

মীন রাশি
রবিবার আপনার জন্য একটি ভালো দিন হবে। আপনি একটি বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আপনি আদালতে একটি মামলায় জয়ী হবেন। ব্যবসা লাভজনক হবে। আপনি আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। আপনার আটকে রাখা টাকা ফেরত পেতে পারেন। পরিবারে শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবং আপনি পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।                                                                                   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *