কর্কট রাশি
দিনটি আপনার জন্য একটি ভালো দিন হবে। আপনি যা কিছুর জন্য চেষ্টা করছেন, তাতে সাফল্য পাবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আপনি একটি বড় ব্যবসায়িক পরিকল্পনা অংশীদারিত্বের সঙ্গে শুরু করতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হবে। পরিবারে নতুন অতিথি আসতে পারে এবং পারিবারিক মতপার্থক্য দূর হবে। আপনার মন আনন্দে ভরে উঠবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় ভাল কাটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি খুব ভাল। পড়াশুনার নতুন সুযোগ আসতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময়টি খুব ভাল। বাড়িতে নিজদের কথা বলার সুযোগ আসবে। আর্থিক ক্ষেত্রে বড় উন্নতি সম্ভব। অর্থ উপার্জনের সুযোগও আসবে।
সিংহ রাশি
রবিবার কিছু ক্ষেত্রে সুসংবাদ আসবে। আপনি যদি চাকরির চেষ্টা করেন, তবে সাফল্য লাভ করবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারে শুভ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পারস্পরিক মতপার্থক্য দূর হবে। একটি বড় ব্যবসায়িক চুক্তি বা সমঝোতা আপনার অনুকূলে যেতে পারে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আপনি একটি নতুন প্রকল্প শুরু করতে পারেন অথবা একটি নতুন যানবাহন ক্রয় করতে পারেন। সম্পদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও আছে। লটারি কাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। ভুল সিদ্ধান্ত বিপদে ফেলতে পারে। কর্মক্ষেত্রে নিজের কাজ নিজে করুন, অন্যের উপর বিশ্বাস করবেন না।
কন্যা রাশি
দিনটি একটু উত্থান-পতনের দিন হবে। আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আদালতের কাজে আপনার ক্ষতি হতে পারে। বিরোধী পক্ষগুলো সক্রিয় থাকবে। ব্যবসায় বড় ধরনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন, কারণ এতে লোকসান হতে পারে। পারিবারিক বিবাদ দেখা দিলে শান্ত থাকুন, কথায় সংযম অবলম্বন করুন এবং সংঘাত এড়িয়ে চলুন। প্রেমিক-প্রেমিকাদের দিনটি মোটামুটি কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় ভাল কাটবে। শিক্ষাক্ষেত্রে দিনটি ভাল কাটবে। শিল্পীরা কিছু ক্ষেত্রে সুখবর পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।