Kakdwip Case: দুর্ঘটনা নয়, ১৮-র পঞ্চায়েত ভোটের আগে কাকদ্বীপের সিপিএম-দম্পতিকে পুড়িয়ে খুনই করেছিল তৃণমূলের দুষকৃতীরা। আগের সরকারের তত্ত্ব খারিজ নতুন সরকারের চার্জশিটে। এপ্রসঙ্গে এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে তাঁদের ছেলে দীপঙ্কর দাস বলেন, “২০১৮ সালে প্রথম যখন এই ঘটনা ঘটেছিল, আমি দেখেছি আমার বাবা মায়ের জন্য যে আইসক্রিম এবং মিষ্টি এনেছিলাম সেটা দেওয়ার আগেই আমি তাঁদের মৃত্যু দেখেছি। আমি সেই সন্তান যে বাবা মাকে দাহ করার জন্য হাইকোর্টে মামলা করে অর্ডারটা পাই। আমি ২০২৩ সাল অবধি অপেক্ষা করে দেখেছি, মূল আসামী বহাল তবিয়তে ঘুরে বেরিয়েছে, আর আমি বাড়িছাড়া হয়ে কলকাতার এক অজানা আস্তানায় বড় হয়েছি। প্রশাসনের যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দোষীদের আড়াল করার চেষ্টা থাকে, শর্ট সার্কিট থিওরি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলেছে।” 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *