কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) প্রথম ফাইনালিস্ট হলেন, জিতু কমল (Jeetu Kamal)। টাস্কে জিতে গিয়ে তিনি পেয়ে গেলেন, ‘টিকিট টু ফিনালে’। বিগ বস তাঁর ঘরে একাধিক টাস্ক দিয়েছিলেন। শেষ পর্যন্ত টাস্কে জিতে, সম্মুখ সমরে গিয়েছিলেন সৌরভ দাস (Sourav Das) এবং জিতু কমল। তাঁদের টাস্ক ছিল, একটি রিক্সায় ২ জনকেই বসে থাকতে হবে। দিন থেকে রাত হয়ে গেলেও, খিদে-ঘুমের জন্যও নামা যাবে না রিক্সা থেকে, এটাই ছিল টাস্ক। আর এই টাস্কেই জিতে গেলেন জিতু। তিনি সরাসরি চলে গেলেন বিগ বসের ফাইনাল এপিসোডে। অর্থাৎ তিনি হয়ে গেলেন বিগ বসের একজন ফাইনালিস্ট।
‘টিকিট টু ফিনালে’-র দৌড়ে জয়ী জিতু কমল, কী বলছেন বাকি প্রতিযোগীরা?
এর আগে, ব়্যাম্পে দাঁড়িয়ে থেকে শুরু করে বস্তা বয়ে আনা.. এই সমস্ত টাস্কে ধীরে ধীরে লড়াই থেকে বেরিয়ে গিয়েছিলেন তনুশ্রী, রণিতা, নিরঞ্জন এবং মনামীরা। শেষমেষ লড়াইতে টিঁকে ছিলেন জিতু এবং সৌরভ। তাঁদের টাস্ক ছিল, একটি রিক্সায় বসে থাকতে হবে। এই টাস্ক ছিল ধৈর্য্যের। টাস্ক চলাকালীন বাড়ির অন্যান্য সদস্যরা চেষ্টা করবেন এই দুই সদস্যকে রিক্সা থেকে নামানোর। টাস্কের মধ্যে তাঁদের ২ জনকে নামানোর জন্য গায়ে দেওয়া হয় বরফ জল এবং শেভিং ফোম। তবে একটা সময়ে সৌরভকে ধাক্কা মারেন জিতু। সামান্য অসাবধান হওয়ার কারণে, রিক্সা থেকে পড়ে যান সৌরভ। টাস্ক জিতে, ‘টিকিট টু ফিনালে’ পেয়ে যান জিতু।
তবে এই জিতুর ‘টিকিট টু ফিনালে’ পেয়ে যাওয়া নিয়ে আক্রোশে ফেটে পড়েন বাড়ির একাংশ। সৌরভ বলেন, জিতু নাকি বলেছিল, রিক্সা থেকে ধাক্কাধাক্কি করে নামানোর চেষ্টা করা হবে না কাউকে। এই পরীক্ষা ধৈর্য্যের। সৌরভ আরও বলেন, জিতু শিবজীর দিব্যি দিয়ে বলেছিলেন, তিনিই আগে রিক্সা থেকে নেমে যাবেন। তবে কথা রাখেননি জিতু। সামান্য অসাবধানতার সুযোগ নিয়ে সৌরভকে ধাক্কা মারেন জিতু। পড়ে যান সৌরভ, তাঁর হাতেও আঘাত লাগে। তবে জিতুর এই কাজে রাগে ফেটে পড়েন রণিতা এবং নিরঞ্জন। তবে জিতুকে সমর্থন করেন সৃজলা এবং রাজবীর। তাঁরা বলেন, জিতুর গেম প্ল্যান একেবারে সঠিক ছিল আর সেই কারণেই তিনি গেমটি জিতেছেন।
আরও পড়ুন: Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী