ABP Ananda LIVE : জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে অভিযানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন। তপসিয়ার একাধিক জায়গায় হানা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশনের। স্ক্যানারে গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক জাভেদ খানের কসবা বিধানসভা এলাকা। জলা জমি বুঝিয়ে অবৈধ নির্মাণ, ওয়াকফ সম্পত্তি দখল-সহ একাধিক অভিযোগ। তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন।

আরও খবর…

কলকাতা পুলিশে ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন

কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন কলকাতার CP। ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠান কলকাতার CP। প্রস্তাব বিবেচনার পর অর্থ দফতর এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে নিয়োগের প্রশাসনিক অনুমোদন। ৬৪৮টি সার্জেন্ট পদ, ৪২৫টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ। এদের মধ্যে ৭০টি মহিলা সাব ইন্সপেক্টর পদেও হবে নিয়োগ। নিয়োগ হবে ৪ হাজার ৩১৯টি কনস্টেবল পদে, এর মধ্যে মহিলা কনস্টেবল পদের সংখ্যা ৪৩০। তবে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, তা নির্দেশিকায় নির্দিষ্ট করে জানানো হয়নি।

ভিডিও জেলার

Javed Ahmed Khan | জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে অভিযানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন

জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে অভিযানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন

আরও দেখুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *