রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির স্কুলে প্রধান শিক্ষককে নিগ্রহ, অভিযুক্ত ৪ ছাত্রর বিরুদ্ধে এবার নেওয়া হল কড়া পদক্ষেপ। অভিযুক্ত ৪ ছাত্রকে TC দেওয়া হবে, খোদ জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বহিরাগতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্কুল শিক্ষামন্ত্রীর।

আরও পড়ুন, ফের ‘জাল’ ডাক্তারের হদিশ ! ভুয়ো রেজিস্ট্রেশনে চিকিৎসা দু’জনের

তীব্র গতিতে ধাওয়া করছে একঝাঁক ছাত্র, প্রাণপনে দৌড়চ্ছেন প্রধান শিক্ষক, এরই মধ্যে পিছন থেকে সজোরে ধাক্কা এক ছাত্রের। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন প্রধান শিক্ষক। জলপাইগুড়ির স্কুলের এই ঘটনা নিয়ে চারিদিকে পড়ে গেছে শোরগোল। আগেই এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছেন স্কুল পরিদর্শক। আর এবার এই নিয়ে কড়া সিদ্ধান্তের কথা জানালেন স্কুল শিক্ষামন্ত্রী। চার ছাত্র কে শনাক্ত করে টিসি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

 স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেন, এখানের ছাত্ররা যে ঘটনা ঘটিয়েছে তার ব্যপ্তি অনেক দূর। তাদের একটি বার্তা দেওয়া প্রয়োজন এটি নিশ্চিত। তার সঙ্গে সঙ্গে তাঁদের যে ভবিষ্যত, তাঁদের মানসিকতা, তাঁদের বাকি সমস্ত বিষয় এখানে আলোচনায় উঠে এসেছে। দেখুন সবাই মিলে যেটা আলোচনা করা হয়েছে, তাঁর পরিপ্রেক্ষিতে,  সেই ছাত্র ক’জনকে আমরা এখান থেকে, এই স্কুল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তারা অন্য বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তারা পরীক্ষা ও অন্যান্য যে বিষয়গুলি আছে, তারা ভর্তি হতে পারবে। কিন্তু এই বিদ্যালয়ে তারা আর থাকবে না। তাদেরকে এই বিদ্যালয় থেকে TC দেওয়া হয়েছে।
 
শুক্রবার জলপাইগুড়ির এই স্কুলে যান স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন। কথা বলেন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেশ অধিকারীর সঙ্গে। অভিভাবক ও পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন তিনি। যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, স্কুল ইউনিফর্মে নেই এমন যুবকও প্রধান শিক্ষককে মারধর করছে।তাহলে এরা কারা? দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক  অনিমেশ অধিকারী বলেন, ছাত্রদের সঙ্গে কথা বলতে হবে। ওরা এই ছেলেগুলোকে চেনে কিনা। আমরা তো কাউকে চিহ্নিত করতে পারিনি। আমি তো এটা বললাম স্যরকে (দীপক বর্মন)। যে ছেলেটা পিছন থেকে মারছে দেখলাম, সেই ছেলেটা তো স্কুল ইউনিফর্মে ছিল না। এই ছেলেটা আদৌ আমাদের স্কুলের কিনা তা নিয়ে আমাদের মনেও ধোঁয়াশা রয়েছে।এদিন জলপাইগুড়ির অন্যান্য স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গেও বৈঠক করেন স্কুল শিক্ষামন্ত্রী। 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *