রাজা চট্টোপাধ্য়ায়, জলপাইগুড়ি: জঙ্গলের রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি স্ত্রী চিতাবাঘের। রবিবার রাতে নাগরাকাটার ডায়না সেতুর কাছে ডায়না জঙ্গলের লাগোয়া ১৭ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। রাস্তার উপর চিতাবাঘের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে নটা নাগাদ পথচারীদের নজরে আসে চিতাবাঘটির দেহ,  ডায়না সেতুর দিকে ওঠার মুখে জাতীয় সড়কের উপর সেটি পড়েছিল, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা, পরে মৃত চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ডায়না রেঞ্জের রেঞ্জার সাম্য রায় জানান, মৃত চিতাবাঘটি স্ত্রী প্রজাতির ও বয়স আনুমানিক পাঁচ বছর, প্রাথমিক তদন্তে অনুমান, রাস্তা পারাপারের সময় কোনও একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে, ধাক্কা দেওয়ার পর গাড়িটি ঘটনাস্থলে না থেমেই চলে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িটির খোঁজে তল্লাশি শুর হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *