কলকাতা: যাদবপুরেও অপারেশন শুরু হয়েছে, হুঙ্কার এবার পঞ্চায়েত মন্ত্রীর। এদিন দিলীপ ঘোষ বলেন, দিল্লির জেএনইউ-তে হচ্ছিল কিনা এরকম পরিবেশ রাষ্ট্রবিরোধী গতিবিধি-স্লোগান-গাঁজা-চরস..সমাধান হয়েছে সেখানে দেশবিরোধী দেশ বিরোধী শক্তির আধিপত্য, বিবেকানন্দ স্ট্যাচুর ওখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিবেকানন্দের রাজ্যে, এরকম একটা নামী ইউনিভার্সিটিতে কিছু লোক, উৎপাত করবে, যা ইচ্ছে করবে, সেখানে রাজ্যপালকে, অপমান করা হবে, কেন্দ্রীয় মন্ত্রীকে অপমান করা হবে, অন্য কোনও মতাদর্শের লোককে ঢুকতে দেওয়া হবে না। এরকম চলতে পারে না। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশি রাজ চলে গেছে, ওখান থেকেও চলে যাবে।আর তার জন্য শুরু হয়েছে অপারেশন, চলবে ধীরে ধীরে। এবং যারা ওখানকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ , সম্মানীয় উপাচার্য থেকে আরম্ভ করে, এইভাবে সতর্ক থাকা উচিত। কলেজ-ইউনিভার্সিটিতে পুলিশ যাবে না, ঠিক আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকা উচিত, পড়াশোনার পরিবেশ ঠিক থাকা উচিত। নিরাপত্তা ঠিক থাকা উচিত। না হলে তো সমস্যা হবেই উল্টো দিক থেকে । এর আগে অনেক ঘটনা ঘটেছে, কাউকে অ্যারেস্ট করে ইউনিভার্সিটি ? বাবুল সুপ্রিয়কে যেভাবে অসম্মান করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা গিয়ে ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করিয়েছিলাম। জানি কর্তৃপক্ষ করতে পারবে না। ঘুঘুর বাসা আছে। রাজ্যপালকে যে অপমান করা হয়েছিল, এটা কেউ সহ্য করতে পারে না। আমরা পারিনি,  সহ্য করব না।আমরাই পরিবর্তন করব।’

আরও পড়ুন, ‘দলীয় কর্মীদের শাবল-আক্রমণ’, স্ত্রী-সন্তান কেউ গেল না বাদ, রক্তাক্ত BJP নেতার পরিবার, ভয়াবহ অভিযোগ আরামবাগে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *