উপ নির্বাচনের আগেই এবার ‘খাম-ধোঁয়াশা’। ঋতব্রতদের ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-এর প্রতীক খাম। নতুন প্রতীকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ISF-এর প্রতীকও খাম, নন্দীগ্রামে দাঁড়িয়েছেন ISF প্রার্থী। কী হবে ISF-প্রার্থীর প্রতীক ভবিষ্যৎ? উঠছে প্রশ্ন। নন্দীগ্রামের আইএসএফ প্রার্থী মহম্মদ সবেমিরাজ আলি খান বলেন, ‘আমি মনে করি নির্বাচন কমিশন সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। গতকাল দেখলাম… তৃণমূল কংগ্রেসের আমরাও বিরোধী। আমরা বিরোধিতা করে আজ পরিবর্তন এসেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের চিহ্নকেও তারা ফ্রিজ করেছে। যেটা গণতন্ত্রের জন্য অশনি-সংকেত। আর আজ দেখলাম কিছুক্ষণ আগে, আমাদের খাম চিহ্নটাকে ঋতব্রত-তৃণমূল ওই নব তৃণমূলকে খাম চিহ্ন দিয়েছে। যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক বলে আমি মনে করছি। এর বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে চ্যালেঞ্জ জানাব।’
আরও পড়ুন – দলের নাম, প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্ত সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে গদ্দাররা বিজেপিকে জেতানোর জন্য এবং বিজেপির প্লাস ওয়ান টিম হয়ে আজ প্রমাণ করে দিল, তারা তৃণমূলকে ভালবাসে না, জোড়াফুলকে ভালবাসে না। তারা ভালবাসে নিজেদের। বিজেপির কথায় তারা প্রতীক কেড়ে নিয়ে প্রমাণ করে দিল, যে তারা তৃণমূলকে, জোড়াফুলকে ভালবাসে না। ওরা বিজেপির এ টিম এখন।’