ABP Ananda LIVE : রেজিনগরে উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। অডিও ক্লিপ কাণ্ডে AJUP প্রধানকে তলব। সোমবার বহরমপুর থানায় হাজিরার নির্দেশ। হুমায়ুনের বাড়িতে পুলিশ
পড়ুন আরও খবর..
বাঁশির বদলে উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের ‘টেবিল’ প্রতীক। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে খাম প্রতীক, ISF পেল ‘আলমারি’। বাঁশি, টেবিল ছাড়াও হেলিকপ্টার প্রতীকের জন্য AJUP-র দরবার। তামিলনাড়ুতে বিজয়ের TVK পেয়েছে বাঁশি প্রতীক: কমিশন সূত্র। গেল ‘বাঁশি’, এল ‘টেবিল’, নতুন প্রতীকে উপনির্বাচনে লড়বে হুমায়ুন কবীরের AJUP।”আমাদের মূল প্রতীক ‘বাঁশি’ চক্রান্ত করে কেড়ে নিয়েছে কমিশন”। আমাদের জন্য ‘টেবিল’ চিহ্ন বরাদ্দ করেছে কমিশন, পোস্ট হুমায়ুন কবীরের। চক্রান্ত করে আমাদের আটকানো যাবে না, হুঙ্কার AJUP প্রধানের ।
নন্দীগ্রামে তাঁর প্রার্থী মনোনয়ন প্রত্য়াহার করে নেওয়ায়, সেখানে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু, গত পনেরো বছরে ধারাবাহিকভাবে, বিরোধী দল ভেঙেছে তৃণমূল। কংগ্রেসের টিকিটে জেতা বায়রন বিশ্বাসকে ছিনিয়ে নিয়েছিল তারা। কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভাও দখল করেছিল তৎকালীন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল। এখন তাঁর সমর্থনের ঘোষণা নিয়ে পাল্টা আক্রমণ করেছে কংগ্রেস।