ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিল দমকল। অগ্নি-সুরক্ষা বিধি না মানার অভিযোগে এই ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশের পাশাপাশি ২৫টি হোটেল-রেস্তোরাঁকে শোকজ নোটিসও দিয়েছে দমকল। কেন অগ্নি-সুরক্ষা বিধি মানা হয়নি? জবাব চেয়ে এই ২৫টি হোটেল-রেস্তোরাঁকে শোকজ নোটিস দিয়েছে দমকল কর্তৃপক্ষ। এর পাশাপাশি একাধিক জেলাতে ২৯টি হোটেলকে নোটিস দেওয়া হয়েছে দমকলের তরফে। কোচবিহার, আলিপুরদুয়ার, বর্ধমান, দুর্গাপুরের বিভিন্ন হোটেলকে নোটিস পাঠানো হয়েছে দমকলের তরফে, এমনটাই জানা গিয়েছে।
এর আগে ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনার পর, শুক্রবার ১৭ টি হোটেল-রেস্তোরাঁকে নোটিস দিয়েছিল দমকল। এর পাশাপাশি বৃহস্পতিবার নোটিস দেওয়া ১৩টি হোটেল ও রেস্তোরাঁ সম্পূর্ণ খালি করার জন্য নতুন করে ইস্যু করা হয়েছে নোটিস। দমকলের সদর দফতর থেকে মাত্র মিটার ৫০ দূরে ফ্রি স্কুল স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলের অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে ৯ জনের। এর জেরে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসনের ভূমিকা। এতগুলো মৃত্য়ুর পর পদক্ষেপ নিতে শুরু করেছে দমকল।
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
অন্যদিকে, মার্কুইস স্ট্রিটের হোটেলে অভিযান পুরমন্ত্রীর। অগ্নি-সুরক্ষা বিধি না মানার অভিযোগে ৬টি হোটেল বন্ধ করে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর পাশাপাশি, গতকাল মন্ত্রীর নির্দেশের পরই হোটেল-লজে অভিযানে যায় দমকল বাহিনী। মেদিনীপুর শহরের সব হোটেল, রেস্তোরাঁ, লজে পরিদর্শন করেন দমকল আধিকারিকরা। তাঁদের সঙ্গে পরিদর্শনে যান মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশও। এছাড়াও গতকাল রাতে আচমকা পরিদর্শনে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ২টি হোটেল এবং একটি শপিং মল সিল করার নির্দেশ দেন মন্ত্রী।
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের জেরেও কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। তারাপীঠের হোটেলগুলির কাছে ১৪টি নথি চাইল মহকুমা প্রশাসন। মিউটেশন, অনুমতি পত্র, সাইট প্ল্যান, ট্রেড লাইসেন্সের নথি তলব করা হয়েছে বলে খবর। এর সঙ্গে দিতে হবে বিদ্যুৎ সংযোগের নথি, পলিউশন সার্টিফিকেট, ফুড সেফটি লাইসেন্স সংক্রান্ত নথিও। এছাড়াও TRDA-র NOC, ফায়ার সেফটি সার্টিফিকেটও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারাপীঠের হোটেলেও অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হারিয়েছেন ৯ জন।