সন্দীপ সরকার, কলকাতা: রোগীকে আর বাইরে থেকে ওষুধ কিনতে বলা যাবে না। হাসপাতালে না থাকলে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার সামগ্রীর ব্যবস্থা করতে হবে কর্তৃপক্ষকেই। সরকারি হাসপাতালের জন্য নির্দেশিকা জারি করল স্বাস্থ্য় দফতর। পাশাপাশি চিকিৎসকদের প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রেও স্বাস্থ্য় দফতরের তরফে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

ওষুধ নিয়ে হয়রানির দিন শেষ, নির্দেশিকা জারি করল স্বাস্থ্য় দফতর

ওষুধ কেনা নিয়ে আর হয়রানির শিকার হতে হবে না রোগী বা রোগীর পরিজনকে। হাসপাতালে না থাকলে সেই ওষুধ বা চিকিৎসার সামগ্রী কিনে দিতে হবে কর্তৃপক্ষককেই। কোনও চিরকুট নয়, হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডেই ব্যবহার করতে চিকিৎসকদের। রোগীর হয়রানি কমাতে শনিবার এইরকমই একগুচ্ছ নির্দেশিকা দিল রাজ্য় স্বাস্থ্য় দফতর। স্বাস্থ্য় দফতরের নির্দেশিকা অনুযায়ী, চিরকুটে নয়, সরকারি হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডেই ওষুধ লিখতে হবে চিকিৎসকদের। প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম বড় অক্ষরে লিখতে হবে। পদবি, রেজিস্ট্রেশন নম্বর ও সই থাকা বাধ্যতামূলক। রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং অন্য হাসপাতালের MSPVP, সুপারিনটেনডেন্টেদের এই নিয়ম কার্যকর করার কথা বলা বলেছে স্বাস্থ্য় দফতর। 

 ওষুধ বা চিকিৎসার সামগ্রী কিনে বিনামূল্য়ে রোগীর হাতে তুলে দিতে হবে, নির্দেশ

স্বাস্থ্য় দফতরের নির্দেশিকা অনুযায়ী, কোনও চিকিৎসক হাসপাতালের তালিকাভুক্ত নয় এমন ওষুধ বা চিকিৎসা সামগ্রী লিখলে… সেই প্রেসক্রিপশন পাঠাতে হবে MSVP, নন-মেডিক্যাল ডেপুটি অথবা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টের কাছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকেই দ্রুত সেই ওষুধ বা চিকিৎসার সামগ্রী কিনে বিনামূল্য়ে রোগীর হাতে তুলে দিতে হবে। সংশ্লিষ্ট হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ বা চিকিৎসার সামগ্রী না পাওয়া গেলে, তা জোগাড়ের জন্য় স্বাস্থ্য দফতরের ২০১৮ সালের ১২ অক্টোবরের নির্দেশিকা মেনে চলতে হবে।  ফেয়ার প্রাইস মেডিসিন শপের মাধ্যমে দ্রুত ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে হবে। কোনওভাবেই ওই প্রেসক্রিপশন রোগী বা তাঁর পরিবারের হাতে দেওয়া যাবে না।

সরকারি হাসপাতালে প্রেসক্রিপশন ও ওষুধ দেওয়া নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য় দফতর। রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে বলা যাবে না। হাসপাতাল কর্তৃপক্ষকেই প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার সামগ্রীর ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য় দফতরের নির্দেশিকায় এমনটাই উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য় দফতরের নির্দেশিকায় এটাও উল্লেখ করা হয়েছে যে, চিরকুটে নয়,  সরকারি হাসপাতালের নির্দিষ্ট প্রেসক্রিপশন প্যাডেই ওষুধ লিখতে হবে চিকিৎসকদের।

আরও পড়ুন: Soumitrisha Kundu: কাউকে ভাল লাগলে প্রপোজ করতেই পারি, মেয়ে বলে পিছিয়ে আসব না: সৌমিতৃষা

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *