দক্ষিণ ২৪ পরগনা: অস্বাভাবিক মূল্য়বৃদ্ধির রুখতে দিকে দিকে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বিভিন্ন দোকানে হানা EB ও খাদ্য দফতরের। নলেন গুড়ের বদলে ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ। বাজেয়াপ্ত ভেজাল গুড় ও মোয়া তৈরির অন্যান্য উপকরণ। ওই দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর।