সন্দীপ সরকার, কলকাতা: ৫ ভুয়ো ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল। বিহারের ভুয়ো নথি দিয়ে এরাজ্যে লাইসেন্স, তবে প্রমাণ পাওয়ার পরেই রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে খবর। যেটা ছিল জল্পনা, যেটা ছিল অভিযোগের পর্যায়ে, এবার তারই সত্যতা পাওয়া গেল।
আরও পড়ুন, RG Kar মেডিক্যালকাণ্ডে শিয়ালদা কোর্টে CBI-র স্ট্যাটাস রিপোর্ট, যে অভিযুক্তদের বাদ দেওয়া হল
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে রাজ্য়ের ৫ ডাক্তারের, রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করা হল। তারা ভুয়ো এমবিবিএস সার্টিফিকেট জমা দিয়ে, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে ডাক্তারির, রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছিলেন। কেউ নিয়েছিলেন ২০০৭ সালে, কেউ নিয়েছিলেন ২০০৮ সালে। কেউ নিয়েছিলেন ২০১৭ সালে, কেউ আবার ২০১৮, ২০২২ সালে।অর্থাৎ এত বছর ধরে তাঁরা ডাক্তারি করে গিয়েছেন। আদতে তাঁরা ডাক্তার নন। তাঁরা যে নথির ভিত্তিতে, এখানে ডাক্তারির লাইসেন্স পেয়েছেন, সেই নথিটা ছিল জাল। অভিযোগ জমা পড়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কাছে। অভিযোগ জানান, কয়েকজন চিকিৎসক। অভিযোগ জানান বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের তরফে, সেই অভিযোগ পাওয়ার পর, বিহার মেডিক্যাল কাউন্সিলকে চিঠি লিখেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সেই চিঠির জবাব এসেছে গতকাল। বিহার মেডিক্যাল কাউন্সিল, রাজ্যকে চিঠি লিখে জানিয়েছে, শেখ ইউনুস হাসান, তার বাড়ি হচ্ছে পাথরপ্রতিমায়, কুলতলির উত্তম মাইতি, পাথরপ্রতিমার হাফিজুল হালদার, গাইঘাটার জুলফিকার মণ্ডল, বর্ধমানের সইদুল হক, এই ৫ জনের কাছে যে নথি রয়েছে, সেগুলি সমস্ত ভুয়ো।