বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও জয়ন্ত পাল, কলকাতা: নথি জমা দেওয়ার পর্ব শেষ। এবার শুনানি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম, প্রতীক ও তহবিলের মালিকানা কে পাবে তা নিয়ে আজ শুক্রবার থেকে শুনানি শুরু হচ্ছে নির্বাচন কমিশনে। আশাবাদি যুযুধান দুই শিবিরই। 

আরও পড়ুন, নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী

‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামের স্বত্ত্ব কার? ঘাসের ওপর জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? দলীয় তহবিলের মালিকানাই বা পাবে কারা? তা নিয়ে তৃণমূলের দুই শিবিরের দড়ি টানাটানি এখন নির্বাচন কমিশনের কোর্টে। শুক্রবার মমতা তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস – দুপক্ষকেই ডেকেছে কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে নথি জমা দিয়েছে যুযুধান মমতা তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।

৬ ট্রাক নথি দিয়েছে ঋতব্রত শিবির। পাল্টা ২ ট্রাক নথি পাঠিয়েছে কালীঘাট।শুক্রবার থেকে জাতীয় নির্বাচন কমিশনে শুরু হচ্ছে শুনানি। নির্বাচন কমিশন সূত্রের খবর, শুক্রবার দুপুর ৩টেয় ডাকা হয়েছে মমতা তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে।শুনানির শুরুতে, দাবির সপক্ষে প্রথম বক্তব্য পেশ করবে, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। 
 
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস  বিধায়ক আখরুজ্জামান বলেন, আপাতত আমাদের আইনজীবী নির্বাচন কমিশনে আমাদের হয়ে শুনানি করবেন।  নির্বাচন কমিশন এই প্রতীকের ক্ষেত্রে যে যে নথি চেয়েছে, যে যে তথ্য় জমা দেওয়া দরকার, আমরা সমস্ত নথি, তথ্য় এবং হলফনামা যে পরিমাণ জমা দিয়েছি, তাতে তথ্য়ের এবং কাগজপত্রের ভিত্তিতে দায়িত্ব নিয়ে বলতে পারি, ঘাসের ওপর জোড়াফুল আমাদের পক্ষে আসবে।’

মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্য়ায় বলেন, কয়েকজন লোক দলের প্রতীক নিয়ে জিতেছে এবং দলের আর্থিক সাহায্য় নিয়ে জিতেছে। দলের নেত্রী তাঁদের জেতানোর জন্য় গিয়ে মিটিং করেছেন। তারপর তাঁরা জয়ী হয়েছে। জয়ী হয়ে তাঁরা এখন একটা গ্রুপ তৈরি করে বলছেন, আমরাই দল। এটা কখনও হতে পারে না।’১৭ সেপ্টেম্বর, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক ফ্রিজ করে দেয় নির্বাচন কমিশন।প্রতীক ফ্রিজের অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মমতা তৃণমূল। 

গত ২৮ সেপ্টেম্বর, দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে এই দ্বন্দ্বের নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই ২ শিবিরের কাছ থেকে নথি তলব করে কমিশন। ট্রাক ট্রাক নথি জমা দেওয়ার পর এবার শুরু হচ্ছে শুনানি।শেষ অবধি দলের নাম, প্রতীক ও তহবিল কাদের দখলে যায়, শুক্রবারের শুনানিতে কী হবে, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *