কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শিক্ষকের পাশাপাশি এবার ছাত্রছাত্রীদেরও এবার বায়োমেট্রিক হাজিরা চালু হতে চলেছে। নতুন বছরের শুরুতেই  স্কুল শিক্ষায় নেওয়া হল নতুন পদক্ষেপ। নতুন বছর থেকে এই নিয়ম কার্যকর হবে। পরের সপ্তাহ থেকেই পাইলট প্রজেক্ট শুরু করছে সরকার। বায়োমেট্রিক হাজিরায় বসছে ফেস রিকগনিশন সিস্টেম।

আরও পড়ুন, বউবাজার থানার তলবে সাড়া মেডিক্যাল কলেজের ৩ ইন্টার্নের, কী হল ভিতরে ? কাদের নাম নিলেন ? সাংবাদিকদের মুখোমুখি চিকিৎসকরা..

২ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু করবে সরকার। এমনটাই শিক্ষামন্ত্রী জানিয়েছেন। যে পদ্ধতিতে এবার  অ্যাটেনডেন্স নেওয়া হবে, সেটা একদম বায়োমেট্রিক পদ্ধতিতে। শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়দের জন্যেই এই নিয়ম চালু হতে চলেছে। এবং ডিসেম্বর থেকেই এর পাইলট প্রোজেক্ট শুরু হয়ে যাবে।রাজ্যের যে ১ কোটি ৬০ লক্ষ পড়ুয়া রয়েছে এবং ৪ লক্ষ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাঁদের হাজিরা এতদিন খাতায় কলমে লিপিবদ্ধ করা হত। রোল কল করতে একটা বিরাট সময় চলে যেত। তারপর পড়াতেন শিক্ষক শিক্ষিকারা। তবে এবার সেই চলে আসা পদ্ধতিতে বদল আসছে। রাজ্যের স্কুলগুলিতে চালু হতে চলেছে বায়োমেট্রিক হাজিরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *