পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মারধরের অভিযোগ। মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। জোড়া অভিযোগে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একটি দোকানে কর্মরতা ওই তরুণীকে জোর করে টোটোয় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে, তরুণীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের চিহ্নিত করে পাকড়াও।