মনােজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুর পুরসভায়(Durgapur Municipal Corporation) আসন পুনর্বিন্য়াস করা হচ্ছে। ৪৩ থেকে ওয়ার্ড সংখ্যা বেড়ে হচ্ছে ৫৩। নতুন করে পুর এলাকা বাড়ছে না। যে ওয়ার্ডগুলো ছিল সেগুলোতেই জনঘনত্ব অনুযায়ী দশটা ওয়ার্ড বাড়ানো হচ্ছে। ৩১ অগাস্ট সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বর্তমান পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়। তারপর থেকে পাঁচ সদস্যের প্রশাসক মণ্ডলী বসিয়ে চলছিল দুর্গাপুর পুরসভার কাজ। রাজ্যে নতুন সরকার আসার পর পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা আসা বন্ধ করে দেন। তারপর জেলাশাসক ও পুর কমিশনার কে দুর্গাপুর পুরসভার দায়িত্ব দেওয়া হয়।