ABP Ananda LIVE : ‘দুর্গাপুজোয় বন্ধ করা হোক আমিষ খাবার, বন্ধ থাক মাংসের দোকানও।’ পুজোয় আমিষ খাওয়ার জন্য বাঙালিকে ‘ভণ্ড’ বলে আক্রমণ করলেন বাগেশ্বর বাবা। আমিষকে ‘নোংরা খাবার’ বলে, আমিষপ্রিয় বাঙালিকে হিন্দুধর্ম থেকে বহিষ্কারের নিদান এই বাগেশ্বর বাবা।
পড়ুন আরও খবর…
‘দুর্গাপুজোয় বন্ধ করা হোক আমিষ খাবার, বন্ধ থাক মাংসের দোকানও।’ পুজোয় আমিষ খাওয়ার জন্য বাঙালিকে ‘ভণ্ড’ বলে আক্রমণ করলেন বাগেশ্বর বাবা। আমিষকে ‘নোংরা খাবার’ বলে, আমিষপ্রিয় বাঙালিকে হিন্দুধর্ম থেকে বহিষ্কারের নিদান এই বাগেশ্বর বাবা।
বাঙালির কাছে দুর্গাপুজো মানে শুধু ঘুরে ঘুরে ঠাকুর দেখা নয়। সেই সঙ্গে খাবারের স্টলে ঢুঁ মেরে এগরোল, চিকেন চাউমিনের মতো পছন্দের খাবার চেখে দেখা। আর ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, মানে বাগেশ্বর বাবা বলছেন, “দুর্গাপুজোর প্যান্ডেলের পিছনে নোংরা নোংরা খাবার তৈরি করা হয়।” এখানেই প্রশ্ন উঠছে, যে বাঙালি যুগ যুগ ধরে নিয়ম-আচার মেনে দুর্গাপুজো করছে, তাকে খাবার নিয়ে পাঠ দেওয়ার মধ্য়প্রদেশের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী কে? পুরোহিত নন্দিনী ভৌমিক থেকে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের সংস্কৃতের অধ্য়াপক দীপঙ্কর মুখোপাধ্য়ায়— এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অনেকেই।