কলকাতা: আজ মিলনমেলা প্রাঙ্গনে পুজো নিয়ে সমন্বয় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বিকেল চারটে নাগাদ হবে এই বৈঠক। কী হবে পুজোর গাইডলাইন? কোন পুজো কমিটি পাবে সরকারি অনুদান? কবে হবে পুজোর বিসর্জন? মুখ্যমন্ত্রীর পুজো-সমন্বয় বৈঠকে এমন অনেক কিছু নিয়ে হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ফলে পুজোর আগে এই বৈঠকের দিকেই তাকিয়ে দুর্গোৎসব কমিটিগুলি।
৭ সেপ্টেম্বর পুজো উদ্যোক্তাদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট দফতরের বৈঠক হবে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নির্দেশ অনুযায়ী আজ বৈঠকে বসবেন তিনি। রাজ্যে ক্ষমতায় আসার পরই জুন মাসে দুর্গাপুজোর অনুদান নিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয়, তাদের দেওয়ারও দরকার নেই। যাঁরা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাঁদের পাশেই সরকার থাকবে।’
উল্লেখ্য, ২০১৮-এ রাজ্য়ে প্রথম দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করে তৎকালীন তৃণমূল সরকার। শুরুতে অনুদানের অঙ্কটা ছিল ক্লাব বা সংগঠন পিছু ১০ হাজার টাকা। বছর গড়াতেই, সেই এই ১০ হাজারের অঙ্কটা ক্রমে বাড়তে থাকে। ২০২৩-এ ছিল ৭০ হাজার টাকা। ২০২৪-এ ৮৫ হাজার টাকা। ২০২৫-এ অর্থাৎ বিধানসভা ভোটের আগের বছর কার্যত কল্পতরু হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো অনুদানের অঙ্ক একলাফে বাড়িয়ে করা হয় ১ লক্ষ ১০ হাজার টাকা। এবার পালা বাংলার নতুন সরকারের। এবার কারা পাবেন এবং কত টাকা পাবেন সেই দিকেই তাকিয়ে সবাই।
Maheshtala: একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)