ABP Ananda LIVE: দীর্ঘদিন পর এক মঞ্চে নৃত্য পরিবেশনা করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা । গুরু কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতীয় জাদুঘরে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। সোমবার ছিল সমাপ্তি অনুষ্ঠান। যেখানে সীতার চরিত্রে দেখা গেল সানাকে আর জটায়ুর ভূমিকায় ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়।

 মঞ্চে স্ত্রী ও মেয়ের পারফরমেন্স দেখতে দর্শকাসনে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ও।তিনি বলেন, “আমি একচুয়ালি অতটা বুঝি না। আমি জাস্ট দেখতে এসেছি। সানার পারফর্মেন্স দেখে কেমন লাগল জিজ্ঞাসা করতে তিনি প্রতিক্রিয়া দেন, “ভালো। শিখুক না। ভালো তো। নাচ ভালো তো।” ডোনা ও সানার পাশাপাশি এদিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন তনুশ্রী শঙ্কর।  ছিলেন অন্যান্য রাজ্যের শিল্পীরাও । 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *