মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে তাড়া! এখানেই শেষ নয়, ভাঙচুর করা হল ঘরের আসবাবপত্রও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের ডিপিএল কলোনিতে। পরিস্থিতি এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে, লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে। রবিবার রাতে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কোক ওভেন থানা এলাকায়।

এলাকায় ঢুকতেই প্রাক্তন কাউন্সিলরকে তাড়া!

ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল ও তার দাদা এলাকায় যথেষ্ট অত্যাচার চালাতেন বলে অভিযোগ রয়েছে। এরপরে রবিবার রাতে বাড়ি ফেরার কথা শুনেই বাড়ি ঘিরে ফেলেন স্থানীয় বিজেপি কর্মী সর্মথকেরা ও স্থানীয় বাসিন্দারা। শুরু হয় বিশৃঙ্খলা। দীর্ঘ সময় অপেক্ষার পরে ভিড়কে ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কোক ওভেন থানার বিশাল পুলিশ। ছোঁড়া হয় কাঁদানে গ্যাস ও। ঘটনায় আটক করে নিয়ে যাওয়া হয়, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শশাষ্ক শেখর মন্ডলকে। পুলিশের লাঠি র আঘাতে বেশ কয়েকজন আহত বলে বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

দুর্গাপুরের ডিপিএল কলোনিতে জনরোষের মুখে পড়লেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। ভোটের ফলের পর থেকে বেপাত্তা থাকার পর গতকাল রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূল নেতাকে তাড়া করেন বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় বাড়ির আসবাবপত্র। স্থানীয় সূত্রে দাবি, দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল ও তাঁর দাদা অত্যাচার করেছেন এতদিন। গতকাল রাতে তৃণমূল নেতার বাড়ি ফেরার কথা শুনেই ভিড় জমান স্থানীয় বিজেপি কর্মী-সর্মথক ও স্থানীয় বাসিন্দারা। তুমুল হট্টগোল শুরু হওয়ার পর ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্য়াসের শেল। ঘটনার পর পাকড়াও করে নিয়ে যাওয়া হয়েছে তৃণমূল নেতাকে।

বিরাটিতে গাড়িতে আগুন

অন্যদিকে, বিরাটিতে যশোর রোডের ধারে থাকা একটি গাড়ির সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন। স্থানীয় সূত্রে দাবি, ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে। এরপর দ্রুত ছড়িয়ে পড়ে তা। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। এখনও চলছে আগুন নেভানোর কাজ।

 

আরও পড়ুন: Aasha Singh Jaiswal: প্রথম মহিলা অনুকরণ শিল্পী, জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়েও! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *