কলকাতা: দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanjh) কনসার্ট নিয়ে অনুরাগীদের মধ্যে একটা উন্মাদনা থাকে তাঁর অনুরাগীদের মধ্যে। আগামী ৩০ অক্টোবর দিল্লিতে তাঁর একটি কনসার্ট হওয়ার কথা ছিল। ইতিমধ্যেই টিকিট বিক্রি হয়ে গিয়েছিল এই কনসার্টের। কিন্তু কার্যত শেষমুহূর্তে দুঃসংবাদ। নিরাপত্তার কারণে বাতিল হয়ে গেল, এই কনসার্টের অনুমতি। দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আগামী ৩০ অক্টোবর দিলজিতের কনসার্ট হওয়ার কথা ছিল।

নিরাপত্তার কারণে কনসার্টের অনুমতি বাতিল দিলজিৎ দোসাঞ্জের

পুলিশের তরফে একটি চিঠিকে লেখা হয়েছে, আগামী ৩০ অক্টোবর নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ‘দিলজিৎ দোসাঞ্জের অরা ইন্ডিয়া ট্যুর দিল্লি’ (Diljit Dosanjh’s Aura India Tour Delhi) আয়োজনের জন্য একটি আবেদন করা হয়েছিল। বিষয়টা পরীক্ষা করে দেখা হয়েছে। এখন উৎসবের মরসুম, পাশাপাশি একাধিক তারকাকে হুমকি দেওয়ার মতো ঘটনাও ঘটছে। তাই এই সমস্ত কিছু মাথায় রেখে, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সমস্ত দিক বিচার বিবেচনা করে, এই কনসার্টের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না।’

বিতর্কে পড়েছিল দিলজিৎ দোসাঞ্জের সিনেমাও

অন্যদিকে সদ্যই OTT প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, দিলজিৎ দোসাঞ্জ অভিনীত সিনেমা, ‘সতলুজ’। জুলাই মাসের ৩ তারিখ ওটিটি প্ল্যাটফর্মে এই ছবিটি মুক্তি পেয়েছিল। আর তারপরে, ৫ জুলাই, রবিবার ওটিটি ফ্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছিল দিলজিৎ অভিনীত সিনেমাটি। এটি সরিয়ে নেওয়ার পরে, জি ফাইভের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, আপাতত জি ফাইভ ওয়েব প্ল্যাটফর্মে দেখানো সম্ভব হচ্ছে না, ‘সতলুজ’। তবে বিকল্প পথ কী কী বের করা যায়, তার চেষ্টা থাকবে ওয়েব প্ল্যাটফর্মের তরফ থেকে। ছবিটি প্রদর্শনীর চেষ্টাও জারি থাকবে, এমনটাই জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে ‘সতলুজ’ মুক্তির পরেও প্রদর্শন বন্ধ করে দেওয়া হল, সে নিয়ে কিছু জানানো হয়নি। 

পঞ্জাবের প্রেক্ষাপটে এই ছবিটি তৈরি হয়েছে, যশবন্ত সিংহ নামে এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার এবং এক মানবাধিকার কর্মীর জীবনকে কেন্দ্র করে। ১৯৯০ সালে ২৫ হাজারেরও বেশি, শিখ যুবকের নিখোঁজ ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা সামনে এনেছিলেন এই যশবন্ত সিংহ। ১৯৯৫ সালে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়। এই মামলায় পরে ছ’জন পুলিশ অফিসার দোষী সাব্যস্ত হন।  কিন্তু এই সিনেমা তৈরির একেবারে শুরু থেকেই বিভিন্ন বিতর্ক তৈরি হয়। সিনেমাটির বিষয়বস্তু থেকে শুরু করে, একাধিক দৃশ্য নিয়ে আপত্তি জানায় সেন্সর বোর্ড। তবে সিনেমাটি এখন নয়, তৈরি হয়েছিল ২০২২ সালে।

আরও পড়ুন: Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *