মহুয়া মৈত্রকে ঘিরে কৃষ্ণনগরে বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘এতদিন জয় বাংলা সব জায়গায় শুনতাম। আমি তো শুনতাম। জয় বাংলা শুনতাম। আর আমরা বলতাম জয় শ্রী রাম। আপনার গলার জোর থাকলে বলুন জয় বাংলা। জয় বাংলা বন্ধ হয়ে গেল কেন? আপনাকে দেখে উৎসাহে যদি আমাদের কর্মীরা জয় শ্রী রাম বলে, আপনি পজিটিভলি নিন। দম থাকলে বলুন জয় শ্রী রাম। আপনি তো লোক দিয়ে, পুলিশ দিয়ে আমাদের গ্রেফতার করাতেন। কেস দিতেন। আপনার পার্টির লোকেরা আপনাকে ওখানে থাকতে দিত না, তাড়া করত। তার জন্য আমরা দায়ী নাকি? মানুষ ক্ষমতায় নিয়ে এসেছে। আমরা তাঁদের কাজ করছি।’

আরও পড়ুন- ‘তৃণমূল না হারলে ছাড়তাম না।’ ফের রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তোলপাড়। এই প্রসঙ্গে তীব্র কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন,’এরা সব সুযোগসন্ধানী ভদ্রমহিলা। এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা। এরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গিয়েছে। এরা তো মানুষের কাছে যায় না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *