Dilip Ghosh on Jadavpur University Chaos: যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের হুঁশিয়ারি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর। ‘পরিবর্তন হলে সব জায়গায় একটা নড়াচড়া হয়, আন্দোলনকারীরা ভাবে যাদবপুর (Jadavpur University) একটা বিচ্ছিন্ন দ্বীপ। বেশিদিন চলতে পারে না। শুরু হয়েছে, পরিবর্তন হবেই’, যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে ফের হুঙ্কার শোনা গিয়েছে দিলীপ ঘোষের (West Bengal Minister Dilip Ghosh) কথায়। 

এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের (Jadavpur University Chaos) ঘটনায় অর্থমন্ত্রীর সুরেই এবার নিন্দা রাজ্যের পুরমন্ত্রীর। স্বপন দাশগুপ্তের (Swapan Dasgupta) পর এবার যাদবপুরকাণ্ডে সরব হলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাইরের ছেলেরা ঢুকে এমব্লেম ভেঙে দিল, যে দলেরই হোক আমরা সমর্থন করি না, যা করার বাইরে গিয়ে করুন, যাদবপুরকাণ্ডে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *