আজ, রাখী পূর্ণিমা। এদিন ইকো পার্কে রাখী বন্ধন উৎসবে মেতে উঠলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এক্কেবারে খোশমেজাজে দেখা গেল তাঁকে। হাসিমুখে অনেকের থেকে রাখি পরলেন তিনি। ভাই-বোনের সম্পর্কটা বোধহয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত সম্পর্কগুলোর মধ্যে থেকে একটা। সারাবছর ঝগড়া, খুনসুটি, একে অপরকে বিরক্ত করা—কিন্তু বিপদে পড়লেই সবার আগে পাশে দাঁড়ায় সেই ভাই কিংবা বোন। আর এই ভালবাসা ও সম্পর্ককেই আরও একবার মনে করিয়ে দেয় রাখী বন্ধন। ইকো পার্কে দিলীপ ঘোষ যেখানে রাখী বন্ধন উৎসব পালন করেন, সেখানে কেক কাটা হয়। ঝাল মুড়ি, মিষ্টির ব্যবস্থাও ছিল। রাজ্যে পালাবদল হয়েছে। আর এই পরিবর্তনের বাংলাকে সোনার বাংলা করতে এবার রাখী বন্ধন উৎসবে সকলে এক হওয়ার আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ। রাখী বন্ধন আমাদের শেখায় কীভাবে নিঃস্বার্থ ভালবাসা দিয়ে সম্পর্ককে সম্মান জানাতে হয়। হাতের লাল-হলুদ বা রঙিন সুতোটি মনে করিয়ে দেয় যে, জীবনের নানা ঝড়-ঝাপটাতেও ভাই-বোনের সেই মধুর সম্পর্ক চিরকাল একইরকম মিষ্টি ও অটুট থাকে।