দক্ষিণ ২৪ পরগনা: শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় ‘অর্ণব’। তার প্রভাবে উপকূল এলাকায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। গঙ্গাসাগরে রাত থেকে চলছে ভারী বৃষ্টি। প্রশাসনের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। চলছে মাইকে প্রচার। 

আরও পড়ুন, “MLA হলে কি গ্রেফতার হতেন ?” ইন্দ্রনীল সেনের গ্রেফতারিতে বড় প্রশ্ন শতরূপের, কী প্রতিক্রিয়া সুজনের ?

স্থলভাগ আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পরিণত হয়েছে গভীর নিম্নচাপ। ক্রমে ছত্তীসগঢ়ের দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় আরও দুর্বল হবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বাড়বে উত্তরে। যদিও এরমধ্যেই দক্ষিণ আন্দামান সাগরে তৈরি নতুন ঘূর্ণাবর্ত। পরের সপ্তাহে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *