কলকাতা: আশঙ্কাই সত্যি হল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব'। এর প্রভাবে সকাল থেকেই মুখ ভারী আকাশের। সকালের দিকটা রোদ দেখা দিলেও বেলা বাড়তেই ক্রমশ মেঘে ঢেকে গেছে আকাশ। পশ্চিমবঙ্গেও 'অর্ণব'-এর প্রভাব দেখা দেবে।

কলকাতা: আশঙ্কাই সত্যি হল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এর প্রভাবে সকাল থেকেই মুখ ভারী আকাশের। সকালের দিকটা রোদ দেখা দিলেও বেলা বাড়তেই ক্রমশ মেঘে ঢেকে গেছে আকাশ। পশ্চিমবঙ্গেও ‘অর্ণব’-এর প্রভাব দেখা দেবে।

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, অর্ণবের প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির বৃষ্টির পূর্বাভাস।

তবে কোন কোন জেলা বিপদের মুখে? সরাসরি প্রভাব কোন কোন জায়গায় পড়বে ? বিস্তারিত তথ্য জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস।

অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব' গত ৬ ঘণ্টায় ২০ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আজ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বিশাখাপত্তনম থেকে ১৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে। কাকিনাড়া থেকে ১৯০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে।

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গত ৬ ঘণ্টায় ২০ কিমি বেগে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আজ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বিশাখাপত্তনম থেকে ১৭০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে। কাকিনাড়া থেকে ১৯০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে।

মঙ্গলবার সন্ধ্যে থেকে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেবে ঘূর্ণিঝড় 'অর্ণব'। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি। সর্বোচ্চ দমকা হওয়া বইবে ঘণ্টায় ১৮০ কিমি। বুধবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফলের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশের বাপাটলা উপকূলের কাছে 'অর্ণব'-এর ল্যান্ডফলের সম্ভাবনা।

মঙ্গলবার সন্ধ্যে থেকে সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেবে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০-১৬০ কিমি। সর্বোচ্চ দমকা হওয়া বইবে ঘণ্টায় ১৮০ কিমি। বুধবার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফলের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশের বাপাটলা উপকূলের কাছে ‘অর্ণব’-এর ল্যান্ডফলের সম্ভাবনা।

মঙ্গলবার রাত থেকে ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকবে, ঘণ্টায়, ১৩৫-১৪৫ কিমি। সর্বোচ্চ দমকা হওয়া বইতে পারে ঘণ্টায় ১৬০ কিমি। বুধবার ভোরের দিকে ১২৫-১৩৫ কিমি ঝড় হাওয়া বইতে পারে।

২৮ অক্টোবর দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের ইয়ানামের কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে এই অতি শক্তিশালী ও প্রবল ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১৫০ কিমি বেগে ঝড় হতে পারে।   তারপর ঝড়টি দুর্বল হয়ে ২৯ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে।

বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ২৮ থেকে ৩০ অক্টোবর। উপকূলবর্তী এলাকায় ২৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল থেকে খুব উত্তাল থাকবে। মৎস্যজীবীদের ২৯ সে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়ায় কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে।

২৮ অক্টোবর থেকে প্রায় সব জেলাতে বৃষ্ হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৯ অক্টোবর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বেশিরভাগ জায়গায় বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। অর্ণবের প্রভাবে উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা। ২৮ অক্টোবর,সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। ২৯ ও ৩০ অক্টোবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কার কথাও জানাচ্ছে আবহাওয়া দফতর।

Published at : 27 Oct 2026 05:40 PM (IST)

আরও জানুন জেলার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *