ABP Ananda LIVE : শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ আজই পরিণত হবে ঘূর্ণিঝড় অর্ণবের । পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে এগোচ্ছে গভীর নিম্নচাপ । আগামী বুধবার ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় অর্ণবের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও বাপাটলার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল । ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ‘অর্ণব’ উপকূলে ঢোকার পর উত্তর-পূর্বদিকে ঘুরে যেতে পারে ঘূর্ণিঝড় অর্ণবের গতিপথ । গতিপথ পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা । আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন, শুরু হতে পারে বৃষ্টি আগামী বুধবার থেকে পশ্চিমবঙ্গের উপকূল এলাকা ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

আরও খবর…

চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব লালবাজারের । বুধবারের মধ্যে হাজিরা দিতে নির্দেশ । কী নকশায় মণ্ডপ তৈরি হয়েছিল, তা নিয়ে শিল্পীকে করা হবে জিজ্ঞাসাবাদ । ঘটনার দিন ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব । তাঁদের বয়ান রেকর্ড করা হবে লালবাজারে

উৎসবের মরশুমেই রাজ্যে জাঁকিয়ে বসেছে মারাত্মক ডেঙ্গি আতঙ্ক। জেলা থেকে কলকাতা—লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এই ডেঙ্গি পরিস্থিতি সামলানো নিয়ে এবার তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। পুরসভার ভূমিকা থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতরের ব্যর্থতা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *