‘আকভান’-এর ল্যান্ডফল শেষ হলেও দুর্যোগ কাটবে না। এখন  কলকাতার জন্য বড় সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আগামী  ১২ ঘণ্টা চলবে টানা বৃষ্টি। মানুষকে আরও দুর্ভোগের শিকার হতে হবে। আবহাওয়া দফতরের আশঙ্কা, আকাশ মেঘলা থাকবে, চলবে দফায় দফায় বৃষ্টি। এর জেরে যানবাহন চলাচলের গতি শ্লথ হওয়ার আশঙ্কা তো আছেই। আগামী ১২ ঘণ্টায় কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস করেছে আবহাওয়া দফতর। 

এদিকে ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও রীতিমতো প্রভাব পড়েছে । শুক্রবার পর্যন্ত একাধিক দূরপাল্লার ও লোকাল ট্রেনের সময়সূচি বদল করেছে রেল কর্তৃপক্ষ। 

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে পূর্ব উপকূল রেল (East Coast Railway) এবং দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway) একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব উপকূল রেল বাতিল করেছে ৪১টি ট্রেন। পাশাপাশি ২৯টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ পূর্ব রেলের তরফে বাতিল করা হয়েছে অন্তত ২৮টি এক্সপ্রেস ট্রেন। সব মিলিয়ে বাতিলের সংখ্যা ৬৯। এই তালিকায় রয়েছে হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ফলে কলকাতা ও আশপাশের এলাকা থেকে পুরী যাওয়ার পরিকল্পনা করা যাত্রীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বাতিল হয়েছে ভুবনেশ্বর-ভাইজাগ বন্দে ভারত এক্সপ্রেসও। এছাড়া টাটানগর-ব্রহ্মপুর বন্দে ভারত এবং পুরী-যশবন্তপুর গরিব রথ এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনও বাতিলের তালিকায় রয়েছে। অন্যদিকে কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়া-আসার ৬টি উড়ান বাতিল করা হয়েছে। 

মধ্যরাত থেকে সমুদ্রে শক্তি হারিয়েছে ‘আকভান’।   সকাল সাড়ে ৭টা থেকে ৮টা নাগাদ, গোপালপুরের কাছে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়ের মুখ। যাকে ‘আই অফ দ্য সাইক্লোন’ বলা হয়। ল্যান্ডফলের সময় গতিবেগ ছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার। তারপরও প্রায় ঘণ্টা দুয়েক ধরে সম্পন্ন হয় ল্যান্ডফল প্রক্রিয়া।    

 ঘূর্ণিঝড়ের প্রভাব ওড়িশার উপকূল ছাড়িয়ে রীতিমতো পড়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও । দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে তুমুল বৃষ্টি। তাই যাঁরা হাওড়া বা শালিমার থেকে ওড়িশাগামী ট্রেনে ওঠার পরিকল্পনা করছেন, তাঁদের স্টেশনে যাওয়ার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্টেটাস দেখে নেওয়া জরুরি। বাতিলের পাশাপাশি কোনও ট্রেনের যাত্রাপথ বা সময়সূচিতে পরিবর্তন হয়েছে কি না, সেটিও যাচাই করে নিলে ভাল। 

                                     

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *