ABP Ananda LIVE : মালদার হবিবপুরে কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি । হাসপাতালে নিয়ে গেলে ১ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা । মৃতের নাম চন্দন মণ্ডল, তিনি মালদা ১ নম্বর মণ্ডলের সহ-সভাপতি । এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, খুনের মামলায় শুরু হয়েছে তদন্ত কার্তিক পুজো নিয়ে পুরনো রাগের জেরেই খুনে বিজেপি নেতা, অভিযোগ পরিবারের।

আরও খবর…

সাইক্লোনের ল্যান্ডফল! জেলায় জেলায় তীব্র বৃষ্টি, জলে ডুবল বেলুড় আন্ডারপাস

সাইক্লোনের ল্যান্ডফল! জেলায় জেলায় তীব্র বৃষ্টি, জলে ডুবল বেলুড় আন্ডারপাস। সাইক্লোনের ল্যান্ডফল প্রায় হয়েই গেছে। জেলায় জেলায় তীব্র বৃষ্টি শুরু হয়েছে। হাওড়া, বালি, বেলুড় সহ হাওড়ার বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে। বেলুড় আন্ডারপাসের ছবিটা দেখুন – একই চিত্র, পুরো রাস্তা জলে ভর্তি। ২৪ নম্বর ওয়ার্ড থেকে পঞ্চায়েতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই জল ভেঙেই জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করছেন বহু মানুষ। বয়স্ক মানুষেরা এই জল ডিঙিয়ে কোনোভাবে ওপারে যাওয়ার চেষ্টা করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *