অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, ঔশী মুখোপাধ্য়ায়: ‘প্রয়াত মুখ্যমন্ত্রী ব্যক্তিগত জীবনে খুব সৎ লোক ছিলেন। কিন্তু দলটা খারাপ ছিল’, নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রামে দাঁড়িয়ে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে এমন মন্তব্যই করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএম-এর মধ্যে টেনে দিলেন বিভাজন রেখা। ‘বুদ্ধবাবু চিরকাল সিপিএম-এ থেকেছেন, সিপিএম-কে নিজের পার্টি বলেই গর্ব করতেন।’ পাল্টা বক্তব্য এসেছে সিপিএম-এর তরফে। (Suvendu Adhikari)

মঙ্গলবার নন্দীগ্রামে দাঁড়িয়ে বুদ্ধদেবের প্রশংসা করেন শুভেন্দু। তিনি বলেন, “২০০৭ সালের ১০ নভেম্বরের পর রক্তাক্ত সূর্যোদয় হয়েছিল। আমি শ্রদ্ধা জানাই… নাম বলব না। তিনি প্রয়াত হয়েছেন, তৎকালীন মুখ্যমন্ত্রী। তিনি রাইটার্সে বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন, ‘দে হ্যাভ বিন পেইড ব্যাক বাই দেয়ার ওন কয়েন’। প্রয়াত মুখ্যমন্ত্রী ব্যক্তিগত জীবনে খুব অনেস্ট লোক ছিলেন। দলটা খারাপ ছিল। আমি প্রয়াত ব্যক্তির নাম বলতে চাই না। ওঁর সহধর্মিনী কয়েক দিন আগে অসুস্থ ছিলেন। আমি দেখতে গিয়েছিলাম।” (Buddhadeb Bhattacharjee)

আরও পড়ুন: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী

ভাল-খারাপের সেই তত্ত্ব। বুদ্ধদেব ভট্টাচার্য ভাল, সিপিএম খারাপ। সেই তত্ত্বই ফের উঠে এল শুভেন্দুর মুখে। কৌশলের রাজনীতি? বিভাজনের রাজনীতি? না কি আন্তরিক শ্রদ্ধা-ভালবাসা? নন্দীগ্রাম দিবসে রাজ্য বাম-বিদায়ের প্রেক্ষাপট তৈরির গড় নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর মন্তব্য় তুলে দিল এই প্রশ্ন। (CPM News)

যদিও শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “উনি রোজ রোজ কথা বললে এক একদিন এক একরকম কথা হয়ে যাবে। তাতে জগাখিচুড়ি পাকিয়ে যাবে। উনি আজকে যা বলছেন কালকে ঠিক তার উল্টো কথাটা বলছেন, আবার না হলে ক’দিন পরে আরেকটা কথা বলছেন, তারপর সনাতন খুঁজতে শুরু করেছেন, তারপর বাজির শব্দ তার পাশে দাঁড়িয়ে যাচ্ছেন, ঠিক বুঝতে পারছি না জগাখিচুড়ি হয়ে যাচ্ছে।” (BJP News)

আরও পড়ুন: ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?

২০০৭-এর ১৪ মার্চ। নন্দীগ্রামে পুলিশের গুলি চলে। ওই বছরই ১০ নভেম্বর, ‘অপারেশন সুর্যোদয়ে’র দিন ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের ওই জনপদ। সেই উপলক্ষেই পালিত হয় ‘নন্দীগ্রাম দিবস’। আজ সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু। সেখানে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকেও নিশানা করেন তিনি। বলেন, “এই ১০ নভেম্বর, বিকেলবেলা। অনেকেই V চিহ্ন দেখিয়েছিলেন আর এখনও বেঁচে আছেন অশীতিপর বিমানবাবু। তাঁকেও শ্রদ্ধা জানিয়ে বলি তিনি বলেছিলেন, নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে। আজকে ১০ নভেম্বর, ১৯ বছর অতিক্রান্ত। আমি সেদিনও সঙ্কল্পে অবিচল ছিলাম, আজও আছি। আমি দাঁড়িয়ে আছে। আর যারা আমাকে আটকাতে গিয়েছিল, তারা নাই।”

এর পাল্টা বিমান বলেন, “আমি এসব কিছু বলিওনি। এসব বললেই হল না। তখন (মুখ্যমন্ত্রীর) ওঁর বয়স কত ছিল আমি জানি না। কিন্তু আমার ‘৫৬ সালের কথা মনে আছে। ‘৬৬-র কথাও মনে আছে। ‘৭৬-এর কথাও মনে আছে। ওই সময়কার কথা মনে আছে। যা আমি বলিনি, সেটা যদি কেউ বলে দেয়, আমি কিছু বলব না।” 

সিঙ্গুর-নন্দীগ্রাম পশ্চিমবঙ্গের রাজনীতির চেহারা বদলে দিয়েছিল। তৎকালীন শাসক এখন বিরোধী হয়েছে। তখন যাঁরা একদলে ছিলেন, আজ তাঁরা একে অপরের ঘোর রাজনৈতিক শত্রু। পাল্টেছে অনেক কিছুই। শুধু নন্দীগ্রাম-সিঙ্গুর নিয়ে রাজনীতি এখনও একইরকম আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *