কলকাতা: “টিকিটিকি, ছারপোকা” বলে অভয়া মঞ্চকে আক্রমণ করল অভয়ার পরিবার। আন্দোলনকে নিয়ে এদিন তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ । এদিন অভয়ার মা বলেন, ‘ এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা..ওগুলি ইট মারলেই ঠিক হয়ে যাবে। ওগুলি কোনও কথাই না। ওরা কোনওদিনও কিছুতে আসতে পারবে না।ওদের সময় যা হয়েছে, মানুষ কি ভুলে গেছে সেগুলি ? কিছু ভোলেনি মানুষ। আমার মেয়েকে নিয়ে, ওরা পায়ের তলার মাটিটা শক্ত করতে চেয়েছিল। সেটা ওরা পারেনি, সেইজন্যই আমার উপর সবসময় অত্যাচার করে।আমাদের এখনকার মুখ্যমন্ত্রী, তিনি আমার সঙ্গে আছেন। এবং বিচার আমি পাব। এই বিশ্বাস আমার আছে। তাই ওদের সঙ্গে আমি নামতে যাবো না কখনও।’