নয়াদিল্লি : কাল ১০ অক্টোবর, শনিবার। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোট চুরির অভিযোগ তুলে প্রতিবাদে নামতে চলেছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে নির্ধারিত কর্মসূচি হওয়ার কথা। এই আবহে ১০ অক্টোবর ভোর ৪টা থেকে দুপুর ২টোর মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামউদ্দিন রেল স্টেশনে পৌঁছানোর জন্য নির্ধারিত সব মেল ​​ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। বিভিন্ন সংবাদ সূত্রের এমনই খবর। স্টেশন দু’টির আশপাশে তীব্র যানজটের আশঙ্কার কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। তবে, ট্রেন বাতিলের বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, আগামী ১০ অক্টোবর ‘ককরোচ জনতা পার্টি’র পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য তীব্র যানজটের আশঙ্কায় এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি এড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *