CM Suvendu Adhikari: মমতা তৃণমূল কংগ্রেস এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মধ্যে জোড়াফুল প্রতীক কে পাবে, সেই ফয়সালা এখনও হয়নি। এর মধ্যেই গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত শিবিরের তরফে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তোলা হয়েছে, যা নিয়ে এবার বিধানসভায় মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী। দলের নাম ও প্রতীক নিয়ে দড়ি টানাটানির আবহে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সোমবার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘২৫ তারিখ সন্ধেয় একটি চাটার্ড ফ্লাইটে করে কালীঘাটের হলফনামাগুলো দিল্লিতে পাঠানো হয়েছে। আমাদের অন্যান্য হলফনামাগুলো সড়কপথে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য আমাদের কর্মীরা ২৪ তারিখ সকালবেলা নথিপত্র নিয়ে রওনা হয়েছিলেন। আধ ঘণ্টা আগে ট্রাকটি নিয়ন্ত্রণে নেওয়ার এবং আমাদের নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আমাদের কর্মীরা সাহসিকতার সঙ্গে তা প্রতিহত করেছেন।’