কলকাতা : নবান্নে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ফরেস্ট ডিপার্টমেন্টের ..জানেন আপনারা, কিছুদিন আগে ঘোষণা করেছিলাম, ফরেস্ট ডিপার্টমেন্টের যারা ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার, ফরেস্ট স্টাফ , ফরেস্ট গার্ড রয়েছেন, তাঁদের ৫ হাজার টাকা করে, ভাতা বৃদ্ধি করা হয়েছে। এবং পয়লা অক্টোবার থেকে কার্যকর হবে। বন সহায়কদের পারিশ্রমিক ২ হাজার করা হয়েছে। এটাতে ১৫০০ জন বন সহায়ক উপকৃত হবেন। এবং এটাও পয়লা অক্টোবার থেকে কার্যকর হবে। আমি বিধানসভার শেষদিনে ঘোষণা করেছিলাম, প্রাক্তন বিধায়কদের মেডিক্যাল বিল-মেডিক্যাল ভাতা ৬ হাজারের বদলে ১০ হাজার টাকা করা হয়েছে। এটা পয়লা আগস্ট থেকে কার্যকর হচ্ছে।’ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ‘প্রাথমিকের ক্ষেত্রে প্যারা টিচার ২০ হাজার ৩৪৩জন। প্রাথমিকের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের ৫ হাজার টাকা ভাতা বৃদ্ধি’ করা হবে বলেও জানিয়েছেন তিনি।