ABP Ananda LIVE : আগুনে পুড়ে কেউ মারা যায়নি, মারা গিয়েছে ধোঁয়ার জেরে দমবন্ধ হয়ে। রেড রোডে দমকলের অনুষ্ঠান থেকে রাজ্য়ে শেষ দুই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে এমনই বললেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “জতুগৃহ বানিয়ে রাখা হয়েছিল।” শুধু তা-ই নয়, এদিন পূর্বতন সরকারের আমলে দমকল কর্মীদের নিয়োগ নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গে আগে কোনও সরকার ছিল? আগের সরকার দমকলে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছিল। পুলিশ, দমকলের মতো জায়গায় এই পদ্ধতিতে নিয়োগ হয় না প্রশিক্ষণ না দিয়ে নিয়োগ করেছে আগের সরকার।” এরপরেই দমকলে শূন্যপদ পূরণের বার্তা দেন মুখ্যমন্ত্রী। আগের সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে পুলি‌শ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অবিলম্বে দমকলের ১৪০০ শূন্যপদ পূরণের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *