CM Suvendu Adhikari: পুরুলিয়ায় গিয়ে আজ করম উৎসবে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদিবাসীদের এই উৎসবে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। এদিকে, পুরুলিয়ায় গিয়ে আজ করম উৎসবে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের তৃণমূল সরকারকে নিশানা করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলছেন, আমরা অভিন্ন দেওয়ানি বিধি আনলেও UCC এর আওতায় নেই কুর্মি সমাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, “আমরা UCC আনার জন্য কমিশন তৈরি করেছি। আমাকে বিশ্বজিৎ মাহাত চিঠি দিলেন, অজিতবাবু ফোন করলেন, জ্যোতির্ময়বাবু ফোন করলেন, বললেন UCC থেকে আমাদের যেন বাইরে রাখা হয়। আমাদের যে কমিটি হয়েছে সেখানে আমরা UCC এর বাইরে কুর্মি সমাজকে রেখেছি, আপনারা জানেন। ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, অধিকার – এই চারটি আপনারা আমার কাছ থেকে নিশ্চিতভাবে বুঝে নেবেন এটুকু আমি আপনাদের কাছে বলতে পারি।” অন্যদিকে, আজ পুরুলিয়ায় করম উৎসবে যোগ দিয়ে আগের তৃণমূল সরকারকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আগের সরকার বারবার মিথ্যাচার করেছে। আদিবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছিল বিগত সরকার। জঙ্গলমহলের মানুষকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালিয়েছে আগের সরকার। কোনও প্রতিশ্রুতি তারা পালন করেনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, “বিগত সরকার বারবার মিথ্যাচার, নিজেদের মধ্যে বিরোধ লাগানো, গ্রামে গ্রামে ভাইয়ে ভাইয়ে বোনে বোনে বিভিন্ন সমাজের মধ্যে নানা ধরনের মিথ্যা কথা বলে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে গোটা জঙ্গলমহলে মানুষকে বিছিন্ন করার অপেচেষ্টা করেছে – শুধু মুখে নয়, কাগজপত্রও করেছে। আমি অন্য একদিন বলব। বিগত সরকারের তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি।”