কলকাতা: ‘দ্রুত CAA-র শুনানি সম্পন্ন হবে, দ্রুত দেওয়া হবে CAA-র সার্টিফিকেট’, জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি এদিন সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত, যে ২ লক্ষ ৩০ হাজার আছে, তার মধ্যে ২৩ হাজার সার্টিফিকেট পেয়েছেন, ২ লক্ষ ৭ হাজার বাকি আছে। এবং এখনও যারা, আবেদন করেননি, এরফলে তারা করতে পারবেন। এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে, ধর্মীয় উৎপীড়নের কারণে, বাংলাদেশ থেকে আসা, হিন্দু শরনার্থীদের সার্টিফিকেটও দিয়ে দিতে পারব। এই অধিকার এখন রাজ্য সরকার ..এখন আমার কাছে থেকে বুঝে নেবেন আপনারা। বিশেষ করে আমাদের হিন্দু শরনার্থী, মতুয়া, যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন, যারা আমাদের ক্ষমতায় বসিয়েছেন, এবারে সার্টিফিকেট আমার কাছ থেকে বুঝে নেবেন। এই দায়িত্বভার ভারত সরকার, আমার হাতে দিয়ে দিয়েছে।’

আরও পড়ুন, পুলিশকে ‘হুমকি’, BJP বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তাপস চট্টোপাধ্যায়ের, “মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাবো..”

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *