পুরুলিয়া: পুরুলিয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা বলেছি, কথা রাখব, রেখেছি।  মাত্র তিন মাসের সরকার, আমরা জুন মাসে ২৮ লক্ষ মহিলাকে, আমরা ৩ হাজার টাকা করে দিয়েছিলাম। পরের মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলাকে, আমরা ৩ হাজার টাকা করে দিয়েছিলাম, আপনারা জানেন, এর আগে যে সরকার, ২০২১ সালে প্রথমে ৫০০ টাকা দিত ২০২৪ সাল পর্যন্ত। ৯ মাস লাগিয়েছিল, প্রত্যেকটা জিনিসেরই নাম নথিভুক্ত করতে হয়। ঝাড়াই বাছাই করতে হয়। আগের সরকারের আমলে, পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেত। মৃত লোকেরাও পেত। আপনি তো চান না, সরকারি টাকা এইভাবে নয়ছয় হোক। তাই আমাদের ঝাড়াই বাছাই করতে সময় লেগেছে। আজকে শুনলে খুশি হবেন, ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে আজকে আমরা জুলাই মাসের, তাঁদের যে টাকা, আমরা ৩ হাজার করে টাকা ঢুকিয়ে দিয়েছি। যারা ১০ জুলাই পর্যন্ত আবেদন করেছেন, আর ৩১ জুলাই পর্যন্ত পোর্টাল খোলা ছিল। আর ঝাড়াই বাছাই করতে কয়েকটা দিন লাগবে। হয়তো আরও কিছু সংখ্যা বাড়বে। ১ কোটি ৮০ লক্ষ মহিলা আবেদন করেছিলেন। আমরা এই কাজ শেষ করার পরে, আবার জনকল্যাণ শিবির করব। 

আরও পড়ুন, “অভিষেকের বিরুদ্ধে..” , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?

অপরদিকে, এদিন মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘  এর আগে জনকল্যাণ শিবিরে আপনারা যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা…অন্যান্য আবেদন করেছিলেন, প্রত্যেককে আমরা, পূরণ করার ব্যবস্থা করব। নিশ্চিন্ত থাকুন। ১২৫ দিনের কাজ আপনারা পাবেন।’এদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ঘোষণা করে বলেন,’ অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৭ থেকে ২০ অগাস্ট টাকা দেওয়া চলবে। যাঁরা যোগ্য, প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *